হোম > সারা দেশ > যশোর

বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিন্টু হোসেন (৪২) ওই গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। 

স্থানীয় হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন মিন্টুর লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতা, জামাকাপড়, মোবাইল ফোন ও টাকা। এ সময় লাশের আশপাশের বাগান ভাঙাচোরা ছিল। 

তিনি আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসা করতেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকেও আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। 

নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থও ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।’ 

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু