হোম > সারা দেশ > যশোর

যশোর-২ আসন

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের গয়না আছে ৬২ লাখ টাকার।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা নিজেকে গৃহিণী, ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল ১১টি। এর মধ্যে আটটি থেকে তিনি খালাস পেয়েছেন। বিচারাধীন, চলমান ও রিভিউ শুনানির পর্যায়ে রয়েছে অপর তিনটি।

কৃষি খাত থেকে এই নারী প্রার্থীর বার্ষিক আয় ২ লাখ ৯১ হাজার টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট/বাণিজ্যিক স্থান থেকে আয় ১ লাখ ২০ হাজার, ব্যবসা থেকে আয় ২ লাখ ৫৮ হাজার টাকা। তাঁর কাছে নগদ রয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬৫ লাখ টাকার বেশি। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু আছে ৫০ হাজার টাকার।

বিএনপি প্রার্থীর নামে ৩৭১ শতক কৃষি ও ৩০৭ শতক অকৃষিজমি রয়েছে; যার মোট দাম ৮৫ লাখ টাকার বেশি। ১ হাজার ৭৭৭ ও ১ হাজার ৩১৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট এবং একটি বাড়ি রয়েছে তাঁর। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ পেশায় চিকিৎসক। তাঁর স্ত্রী শিক্ষকতা করেন। তাঁর নিজের সঞ্চয়পত্র/স্থায়ী আমানত রয়েছে ৯৫ লাখ এবং স্ত্রীর ৮৫ লাখ ৪৭ হাজার টাকার। তাঁর ৬২ লাখ টাকা দামের গাড়ি আছে। আছে ছয় লাখ টাকা দামের আগ্নেয়াস্ত্র।

হলফনামায় মোসলেহ উদ্দিন দেখিয়েছেন, বিদেশে তাঁর ৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার এবং স্ত্রীর নামে ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা দামের স্থাবর সম্পত্তি রয়েছে। প্রার্থীর নিজ নামের এসব সম্পত্তি অর্জনকালে মূল্য ছিল ১ কোটি ৯৪ লাখ; যার বর্তমান বাজারদর ১ কোটি ৯৯ লাখ টাকা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির দাম ৯৮ লাখ টাকা।

বাংলাদেশে মোসলেহ উদ্দিনের ৬০ শতক অকৃষিজমি ও ৬৮ লাখ টাকার বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে। বিদেশে তাঁর ১৬ কোটি ১৭ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এই প্রার্থীর সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের গয়না আছে ৬২ লাখ টাকার। তবে তাঁর স্ত্রীর কোনো গয়না নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

যবিপ্রবিতে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের হট্টগোল-উত্তেজনা

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের

পৃথক ঘটনায় চৌগাছায় দুজনের আত্মহত্যা

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির

তেলের পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিকরগাছায় পশু হাসপাতালে হাজির আহত হনুমান

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

যশোরে বর্ষবরণ শোভাযাত্রা রাঙাবে নতুন ভোরের বার্তাবাহক মোরগ

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার