হোম > সারা দেশ > যশোর

উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এদিকে মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান।

মামলার আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, আকিবুল হোসাইন, মাহাবুর হাসান বরি, আজহারুল ইসলাম মিথুন ও আব্দুল জব্বার।

যশোর জজকোর্টের আইনজীবী মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী মনিরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, বিবাদী সেলিম রেজা সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৯ মে নির্বাচনী পথসভায় তিনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে মাদকসেবী ও মাদক কারবারি বলে উল্লেখ করা হয়। সেই বক্তব্য অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু