হোম > সারা দেশ > যশোর

কেশবপুরের সাবেক মেয়র রফিকুলের বাড়ি ঘেরাও, উদ্ধার করল পুলিশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে স্থানীয় যুবকদের ঘেরাও থেকে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) থেকে রফিকুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল তাঁর বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়ায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরের দিকে ওই এলাকা কিছু যুবক ঘিরে রাখেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জনগণ তাঁকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ফের মেয়র পদে জয়ী হন।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের