হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের শিকার ৪২ নারী–শিশু দেশে ফিরল 

বেনাপোল প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ–হাইকমিশন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিট আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

ফেরত আসা ৪২ বাংলাদেশিদের মধ্যে নারী, কিশোর–কিশোরী রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে। 

মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। 

পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। এরপর থেকে তারা ভারতের ২৪ পরগনার ধ্রূব আশ্রম, কিশোলয়া হোম ও শুকণ্যা হোম নামের তিনটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিল। 

দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাই, সেই সহযোগিতা তাদের দেওয়া হবে বলে জানান মানবাধিকার সংস্থার এই কর্মকর্তা। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশি তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। এদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জনকে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে ৯ জন ও রাইটস যশোরের কাছে আছে ১৯ জন। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকার সংস্থা ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে পাঁচ এমপির সংবাদ সম্মেলন

ভারতে পাচারের সময় ২ কেজি সোনাসহ আটক ১

বিয়ে করতে এসে মোটরসাইকেল খোয়ালেন পুলিশ কর্মকর্তা

নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদ্‌যাপন

ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের