হোম > সারা দেশ > যশোর

বাল্যবিবাহকে ‘লালকার্ড’ দেখাল ছাত্রীরা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ছাত্রীরা বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আলিমননেছা উচ্চবালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে এ লালকার্ড দেখানো হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির উপপ্রকল্প কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর ও কলেজের অধ্যক্ষ শাহানারা খাতুন। 

বিআরডিবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) ২য় পর্যায়ে এ কলেজের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ ছাত্রীকে নিয়ে গঠন করা হয়েছে কিশোরী সংঘ। এ কিশোরীদের বয়ঃসন্ধি সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠানটিতে ২০২২ সালে জানুয়ারি মাসে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। সংঘের ছাত্রীদের প্রতি মাসে প্রশিক্ষণ, বিনা মূল্যে স্যানিটেশন শিক্ষাসামগ্রী দেওয়া হয়। ছাত্রীরা যা সঞ্চয় করেছিল তাঁর দ্বিগুণ ও ব্যাংকের লভ্যাংশসহ আজকে চেক বিতরণ করা হয়।

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু