হোম > সারা দেশ > জামালপুর

এজলাসে বসা হলো না বিচারকের, সড়কে ঝরল প্রাণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

নিহত জজ এ কে এম সামিউল হক অর্নব। ছবি: সংগৃহীত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম সামিউল হক ওরফে অর্নব (২৭) নামের এক বিচারকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম সামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর সিভিল আদালতের বিচারক ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। সামিউল হক জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৭তম ব্যাচের বিচারক ছিলেন।

জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে সামিউল হক প্রাইভেট কারে কর্মস্থল জামালপুরের উদ্দেশে যাচ্ছিলেন। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে তাঁর প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বিচারক নিহত হন এবং প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৫) গুরুতর আহত হন।

জামালপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, আজ ইসলামপুর সিভিল আদালতের এজলাসে বসার কথা ছিল বিচারক এ কে এম সামিউল হকের। সেই উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে প্রাইভেট কারযোগে জামালপুরে আসছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত বিচারকের মরদেহ উদ্ধার করেছে। গুরুতর আহত প্রাইভেট কারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৯৬ বিদ্যালয়ের ইন্টারনেটের টাকা আত্মসাতের অভিযোগ, সমঝোতা বৈঠকে শিক্ষা কর্মকর্তারা

ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ভারতীয় তরুণীর আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, জামালপুরের কলেজছাত্র কারাগারে

জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নির্মাণের ৩ বছর পর উদ্বোধন হলো ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

বকশীগঞ্জে জুলাই ঐক্যের র‍্যালি, আলোচনা ও উপহারসামগ্রী বিতরণ

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড

মাদারগঞ্জে যুবলীগ নেতা আটক

বকশীগঞ্জে পৃথক অভিযানে ১৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১, মদ উদ্ধার

মেলান্দহে গবাদিপশু লালন-পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত