হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

রায় ঘোষণার সময় আদালতে ভিড়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, ‘২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন সাকিল। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এরপর ঢাকার টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৯ মে দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ‘ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।’

দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি