হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

রূপজিত কর রাজু। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

জানা গেছে, রূপজিত সকাল ৭টার দিকে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। এ সময় শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক রূপজিত এবং তাঁর সঙ্গে থাকা সুরঞ্জন দেব নামের আরেক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষকের মৃত্যুতে মিরপুর সানশাইন মডেল হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সভাপতি এম শামছুদ্দিন বলেন, রূপজিত কর রাজুর স্মরণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্কুল এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সকালে একটি ট্রাকের চাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি জামায়াতের, বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে আগুন

দেশে ঝামেলা হলেই পালিয়ে যাইনি, ভবিষ্যতেও যাব না: জামায়াত আমির

কাবিখার অর্থ আত্মসাৎ: উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা, বাইরে কুড়াল নিয়ে ঘুরছিল কিশোর

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ