হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫২)। তিনি ইউনিক পরিবহনের চালক ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের আরেকটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২