হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার সকালে সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা, হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর মরদেহ দেশে

ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ এক বাংলাদেশি

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগানের ভিডিও, এসআই ও কনস্টেবল প্রত্যাহার

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক