হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বাসচাপায় বিএনপি নেতা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

মনিরুজ্জামান খান ফারুক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মোটরসাকেলযোগে মিরপুরের বাসায় ফেরার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

মনিরুজ্জামান খান ফারুক উপজেলার সাহাপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য। ‎খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ঘাতক বাসটি আটক করা যায়নি।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জে হাওরের খলা থেকে ছড়াচ্ছে পচা ধানের দুর্গন্ধ, দুশ্চিন্তায় কৃষক

অপহরণের পর ঢাকায় যুবককে হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে

কিষানি সন্ধ্যা রানীর স্বপ্ন ডুবেছে হাওরের পানিতে, মাথায় ঋণের বোঝা

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জের সুতাং নদ: মাছে প্লাস্টিক, পানিতে ভারী ধাতু

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

হবিগঞ্জে খেলার মাঠে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ পৌরসভার মশকনিধন অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন