হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজ আদায়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।

ঈদের জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতারা, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।

অপর দিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা ও টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

জেলার অন্য উপজেলাতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

ঈদের সকালে সড়কে প্রাণ গেল ওজোপাডিকোর কর্মকর্তার

গোপালগঞ্জে দুদকের মামলায় গ্রেপ্তার পরিবেশ অধিদপ্তরের কর্মী

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

ওড়াকান্দিতে লাখো ভক্তের শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ

আইফোন ও টাকার লোভে কলেজছাত্র হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

টুঙ্গিপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

গোপালগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত