হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

আজ বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় ১২টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষিপ্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

৪ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কিষানি অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার প্রমুখ।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই। পুরোনো কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্মার্ট কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য কৃষি বিভাগ কাজ করছে। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ