হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ী এলাকার জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসযাত্রী ও খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪০) এবং বাসচালকের সহযোগী খুলনার ডুমুরিয়া ইউনিয়নের শরিফুল মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের যাত্রী নিহত হন। রাত ২টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকের সহযোগীর মৃত্যু হয়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাকচালক এবং বাসের চালকের সহযোগীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসযাত্রীর স্বজনেরা না আসায় মরদেহের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন