হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

নিহতদের স্বজনেরা আহাজারি করছেন। আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ঘটকচর এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে পাইকের বাড়ি গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রয়েছেন।

পাইকের বাড়ি গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, ওই পাঁচ নারী গতকাল ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের স্বজনেরা আহাজারি করছেন। আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, ‘আমাদের এলাকার অনেক মানুষই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। সকালে কাজে গিয়ে সন্ধ্যায় সবাই লাশ হয়ে ফিরল। আমরা এই ঘটনায় নিহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দাবি করছি।’

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে দাহকার্য সম্পন্ন করা হচ্ছে।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বন্ধুদের সঙ্গে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর পুকুরে মিলল লাশ

ফেসবুকে ভিডিও দেখে এমপির নির্দেশ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৩০০ পরিবার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন