হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

আজ দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকার নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী হাতে বঁটি নিয়ে তাঁর বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ইসমাইল কাজী তাঁকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আলীম বঁটি দিয়ে তাঁর বাবার গলায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর। আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দের পর অবমুক্ত

টুঙ্গিপাড়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষে হাঁটুপানি, চার দিন ধরে বন্ধ পাঠদান

গোপালগঞ্জে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

মাদক কারবারের অভিযোগে যুবদল সম্পাদককে অব্যাহতি

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার