হোম > সারা দেশ > গোপালগঞ্জ

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জ প্রতিনিধি

নিখোঁজ রাইসা। ছবি: সংগৃহীত

শিশুটি ঘরেই তার মা ও দাদির সঙ্গে ছিল। এরপর হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা, পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও এক সপ্তাহে শিশু রাইসার কোনো খোঁজ মেলেনি। ১৯ অক্টোবর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। শিশুটিকে উদ্ধারে তদন্ত চলছে এবং সব থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাইসা সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে। রমিজ শরীফ ঢাকায় একটি হাসপাতালে কাজ করেন।

নিখোঁজের পরদিন রাইসার মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শিশুটির মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুপুরে রাইসা তার দাদির সঙ্গে দুষ্টুমি করছিল। এরপর ঘরে আমার কাছে ছিল। হঠাৎ খেয়াল করে দেখি, মেয়ে আমার পাশে নেই। ঘরে তন্ন তন্ন করে খুঁজলাম। বাড়ির আশপাশ, খাল-নালা, পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও মেয়ের কোনো খোঁজ মেলেনি।’

নিখোঁজের এক সপ্তাহ হতে চললেও কোনো সূত্র না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রাইসার পরিবার ও স্বজনেরা।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা ও তদন্ত চলছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ