হোম > সারা দেশ > গাজীপুর

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে তাহরিমা জান্নাত সুরভীর বাসায় তাঁকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তাঁর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তাঁর বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়।’

‎গতকাল সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর বাসায় তাঁকে দেখতে গিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

‎এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যায় তাঁর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

জামিন পেয়ে সুরভি টঙ্গীর বাসায় ফিরলে গতকাল দিবাগত রাতেই তাঁকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক