গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের কোনো সমাধান ছাড়াই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত পৌনে ১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। টিয়ার শেল নিক্ষেপের পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
মোহাম্মদ কামরুজ্জামান আরও জানান, তিন ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।