হোম > সারা দেশ > গাজীপুর

২০ হাজার কেজি চিনি ছিনতাই: র‍্যাবের সদস্যসহ আটক ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

চিনি ছিনতাইয়ের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে র‍্যাব সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে প্রায় ২০ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জের মুনসেবপুর বাইপাস এলাকা থেকে  ছিনিয়ে নেওয়া হয়।

পরে রাতেই ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাকসহ একজন র‍্যাব সদস্য ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পরে তাদেরকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ট্রাফিক বিভাগ।

পুলিশের কাছে আটক হওয়া র‍্যাব সদস্যের নাম স্বপন মিয়া (২৯)। গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আলীর পাড়া গ্রামে। তিনি র‍্যাব–১ এ কর্মরত।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর সহযোগী একই থানার বালিচর জিগাতলা গ্রামের দারাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জীবন (২৮)।

তবে এ ঘটনার টঙ্গী পূর্ব থানা-পুলিশের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

জানা গেছে, সুনামগঞ্জ জেলা থেকে প্রায় ২০ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় আসে। পরে সেখান থেকে অপর একটি ট্রাকে চিনি বোঝাই করে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পৌঁছালে র‍্যাব ও পুলিশের সদস্য পরিচয়ে ৪-৫ জন ব্যক্তি চালককে ট্রাক থামাতে নির্দেশ দেন।

এ সময় ট্রাকে থাকা চালককে ট্রাক থেকে নামিয়ে একটি মোটরসাইকেল যোগে টঙ্গীর দিকে নিয়ে আসেন কয়েকজন। পরে গ্রেপ্তারকৃত র‍্যাব সদস্য স্বপন ও তাঁর সহযোগী আনোয়ার চিনি বোঝাই ট্রাক চালিয়ে টঙ্গীর দিকে রওনা হন।

রাত সাড়ে ৮টার দিকে ট্রাক নিয়ে টঙ্গীর স্টেশন রোড পৌঁছালে ওই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আউয়াল ট্রাকে থাকা মালামাল ও ট্রাকের কাগজপত্র দেখতে চান।

এ সময় তাদের সন্দেহ হলে ট্রাকসহ তাদের আটক করেন। পরে রাতেই থানা-পুলিশে হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল আওয়াল আমাদের বিষয়টি জানালে, আমরা র‍্যাব সদস্য স্বপন ও তার সহযোগী আনোয়ারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি।

র‍্যাব-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে ট্রাক চালক নূরুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। চিনি বোঝাইকৃত ট্রাকটি থানায় জব্দ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি।

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ

পূর্বশত্রুতার জেরে রড দিয়ে পিটিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

শ্রীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

বিয়ের ৫ মাসের মাথায় কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

গাজীপুরে রাতভর যানজট আর বৃষ্টিতে নাকাল যাত্রীরা, সকালে কিছুটা স্বস্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রাজমিস্ত্রি গ্রেপ্তার

ঘরমুখী মানুষের চাপ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্রতর হয়েছে যানজট

গাজীপুরে ৯০ শতাংশ কারখানা ছুটি, ভোগান্তির চিত্রে নেই পরিবর্তন