হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে এসে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জন দেখতে এসে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপাইর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো হিজলতলী এলাকার স্বপনের আড়াই বছরের মেয়ে অঙ্কিতা বিশ্বাস ও একই এলাকার তাপশের সাত বছরের ছেলে তন্ময় মনি দাশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপভোগ করতে অঙ্কিতা ও তন্ময় তাদের পরিবারের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় ওঠে। নৌকাটি চাপাইর সেতুর পশ্চিম পাশে পৌঁছালে আরেকটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নারী-পুরুষসহ কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ডুবুরি দল না পৌঁছানোয় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাবে।

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক