হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নবদম্পতির ঝুলন্ত মরদেহ

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, তিন মাস আগে রাসেল ও জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুখেই সংসার করছিলেন তাঁরা। সোমবার দুপুরেও দুজন একসঙ্গে পুকুরে গোসল করেছেন। রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমাতে যান।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দেন। তখন তিনি দেখেন, রাসেল ও জুঁই ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। রাসেল গলায় গামছা ও জুঁই ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু