হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকচালক আবু হোসেন (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু হোসেনের বাড়ি পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামে। তাঁর বাবার নাম খাদেম হোসেন। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে যাত্রীবাহী ইজিবাইক নিয়ে জুনদহ বাজার এলাকা থেকে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন আবু হোসেন। এ সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে আবু হোসেনসহ তিনজন আহত হন। 

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আবু হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আবু হোসেনের মৃত্যু হয়। 

অপর আহত দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধ মামলা

ডোবায় ডুবে প্রাণ গেল একই দিনে জন্ম নেওয়া ভাইবোনের

শিক্ষার্থীর মায়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি