হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষের খবরে দুর্ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এর যাত্রী জুয়েল মিয়া (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নের ঝিলবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জুয়েল উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ড বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল সিএনজিচালিত একটি অটোরিকশায় গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে আসছিলেন। পথে ঝিলবান্দা এলাকায় বিপরীতমুখী বেপরোয়া গতির একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জুয়েল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু