হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলায় ১ লাখ ৬৩ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের এলজিইডি ভবনের মিলনায়তনে ‘জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪-এর অবহিতকরণ’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। ইউনিসেফের সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। 

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলার ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নির্দিষ্ট কিছু পয়েন্টে এ টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রচারাভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ইউনিসেফের সহযোগিতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা তথ্য অফিস। এ সময় গাইবান্ধা জেলায় বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অরিয়েন্টেশন দেওয়া হয়। 

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক শরিফুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান তৌফিক আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. বিকাশ সাহা, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর। এ ছাড়াও জেলা সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা স্কাউটস ও উপজেলা স্কাউটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত