হোম > সারা দেশ > গাইবান্ধা

ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত যুবক, ছাড়াতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতায়িত স্বামীকে ছাড়াতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—বিধান চন্দ্র (২৮) ও তাঁর স্ত্রী কমলি রানী (২৬)। তাঁরা খোলা মন্ডলের বাজার এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন বিধান। তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী কমলি। এ সময় স্বামীকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন স্বজনেরা। ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। 

সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার পরিদর্শকসহ (তদন্ত) একটি পুলিশের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।

পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধ মামলা

ডোবায় ডুবে প্রাণ গেল একই দিনে জন্ম নেওয়া ভাইবোনের

শিক্ষার্থীর মায়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি