হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

গাইবান্ধা, প্রতিনিধি

দীর্ঘদিন ধরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয় দিয়ে প্রতারণা, চাঁদাবাজি ও অর্থ হাতিয়ে নিচ্ছিলেন এক যুবক। এমন অভিযোগের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ৯টায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এনামুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছিলেন। এমন অভিযোগে গত রোববার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। গ্রেপ্তার এনামুল হকের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল র‍্যাব সদস্যের পরিচয় দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের