হোম > সারা দেশ > গাইবান্ধা

বন্ধকি ক্যামেরা বিক্রির জেরে বন্ধুকে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বন্ধকি ক্যামেরা বেচে দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা করে সেফটিক ট্যাংকের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। 

নিহতের নাম সম্রাট (১৬)। সে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্রাটের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের এক কিশোরের (১৭) সঙ্গে সম্রাটের একই শ্রেণিতে পড়ার সুবাদে বন্ধুত্ব হয়। তারা অনলাইনে জুয়ায় আসক্ত হয়। একপর্যায়ে ওই কিশোর জুয়ার টাকা জোগাড় করতে সম্রাটের কাছে একটি ডিএসএলআর ক্যামেরা বন্ধক রাখে। কিছুদিন পরে সম্রাট ক্যামেরার টাকা চাইলে সে দিতে পারেনি। এই ঘটনায় সম্রাট ক্যামেরাটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, গত ১৭ এপ্রিল ওই কিশোর টাকা জোগাড় করে ক্যামেরাটি নিতে চাইলে তা বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় সম্রাট। পরে ওই কিশোর কৌশলে সম্রাটকে বাড়িতে এনে হত্যা করে তাঁর বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে রেখে দেয়। সম্রাট নিখোঁজ থাকায় তার পরিবার ওই কিশোরকে সন্দেহ করে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ ওই দিন সেই কিশোরসহ আরেক কিশোরকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে নারীর আত্মহত্যা: পুলিশ

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন