হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে প্রাণ গেল শ্রমিকের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদরের উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। 

বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সাজু মিয়া চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। 

তিনি আরও বলেন, সকাল ১০টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র‍্যালিতে অংশ নেন সাজু। র‍্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে তিনি অসুস্থ হলে হাসপাতালে নেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

বিকেলে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে বলেও জানান তিনি। 

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘তীব্র গরমে হিটস্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’

হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

গাইবান্ধার ফুলছড়ি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র, উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবক

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাইবান্ধায় তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, হুমকিতে সরকারি-বেসরকারি স্থাপনা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

বিচারহীনতায় ক্ষুব্ধ বিএনপির কর্মী দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন

সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর মৃত্যু

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল