হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশার চালক ও যাত্রী নিহতের ঘটনায় জব্দ বাস। আজ শুক্রবার বিকেলে উপজেলার দোকানঘর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। গনি মিয়া অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে দোকানঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা পলাশবাড়ীগামী একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

আসনের নিচে রাখা ছিল ১ হাজার ২৭০টি ইয়াবা, চালক আটক

গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা