হোম > সারা দেশ > গাইবান্ধা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি

গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা ও উপপরিদর্শক (এসআই) কায়েস।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়িতে যায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করেন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ