হোম > সারা দেশ > গাইবান্ধা

জুয়া খেলতে গিয়ে নিখোঁজ ২ জনের মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের দুদিন পর দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গলনারচর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তিরা হলেন—ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫)। ওমর ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ও সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

এর আগে গত বুধবার রাতে নিখোঁজ হন ওমর ফারুক ও সোনা মিয়া। ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনামিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায় শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদে তাদের মরদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো