হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, এলাকায় শোকের ছায়া

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আছিয়া বেগম (৪৮) নামের এক নারী। গতকাল শুক্রবার উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এই ঘটনা ঘটে।

আছিয়া বেগম নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির ছেলে আশরাফুল ইসলাম (২৮) গতকাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুপুরের দিকে আশরাফুলের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছায়। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তাঁর মা আছিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা জানায়, তীব্র মানসিক যন্ত্রণা ও শোকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিকেলে মারা যান। অন্যদিকে চোখের সামনে স্ত্রীর মৃত্যু এবং ঢাকায় ছেলের মৃত্যুর সংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল। এক দিনে আমাদের পরিবারের যেন সব হারাল।’

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রকৃত কৃষক ছাড়াই প্রণোদনা বিতরণের অভিযোগ

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

গাইবান্ধায় যুবদল নেতার হামলায় শিবির নেতার মৃত্যু

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা

ঘাঘট নদীভাঙন রক্ষা প্রকল্প: নদী থেকে বালু তোলায় তীর ভাঙনের শঙ্কা

গাইবান্ধার সুন্দরগঞ্জ: শ্রমিক আছে কাগজে, খাল খনন চলছে যন্ত্র দিয়ে

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা দুই কিশোরের