হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

মো. আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার চারমাথা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএআই) মো. আনিসুর রহমান (৪০) লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, গ্রেপ্তার পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রানার নেতৃত্বে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

গাইবান্ধায় লাঠিখেলা দেখতে মানুষের ঢল

পাকা ঘর দেওয়ার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও, ফেরত গেল নিলাম কমিটি

জমি নিয়ে বিরোধে রাস্তায় বাঁশের বেড়া, ৩০টি পরিবার অবরুদ্ধ

গাইবান্ধায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু