হোম > সারা দেশ > গাইবান্ধা

জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাঁদের ছেলে রিফাত (১২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান রিফাত। এ সময় জমিতে বৈদ্যুতিক সেচপাম্পের তারে গরুসহ বিদ্যুতায়িত হন তিনি। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রহিমা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগীরহাট পুলিশ ফাঁড়ি পরিদর্শক মিলন চ্যাটার্জি। 

গাইবান্ধায় তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, হুমকিতে সরকারি-বেসরকারি স্থাপনা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

বিচারহীনতায় ক্ষুব্ধ বিএনপির কর্মী দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন

সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর মৃত্যু

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রকৃত কৃষক ছাড়াই প্রণোদনা বিতরণের অভিযোগ

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

গাইবান্ধায় যুবদল নেতার হামলায় শিবির নেতার মৃত্যু

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি