হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাফার গুদামে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ এপ্রিল বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) গোবিন্দ দাস জানান, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদ। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ