হোম > সারা দেশ > ফেনী

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা

ফেনী প্রতিনিধি

ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে প্রায় ৭০০ যাত্রী। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এক সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। 

রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ (ছোট চেম্বারের ঢাকনা) থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। 

এদিকে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে।

আশরাফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ট্রেনে বসে অপেক্ষা করছি। তার মধ্যে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের কারণে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যে চলে গেছে।’

ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিন সরাতে সময় লেগেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের সহকারীর

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত