হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে খালে ভেসে এল যুবলীগ নেতার লাশ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে খাল থেকে মুশফিকুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সাহেবের হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মুশফিকুর রহমান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ। 

স্থানীয়রা জানান, গতকাল সকালে সোনাগাজী উপজেলার সাহেবের হাট এলাকায় খালের পানিতে একটি লাশ ভেসে আসে। লাশটি বোরকা পরিহিত ছিল। 
খবর পেয়ে স্বজনেরা লাশ উদ্ধার করে নিয়ে যান।

ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগের পর তাঁর বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরিস্থিতি ভালো নয় দেখে তিনি অন্যত্র চলে যান। গোপনে বোরকা পরে পালানোর সময় তাঁকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কেউ উদ্ধারে আসেনি।’ পরে তিনি স্বজনদের ডেকে লাশ বুঝিয়ে দেন বলে জানান।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় বলেন, ‘ভেসে আসা লাশটি ফেনী সদর উপজেলার বাসিন্দা। এটা ফেনী মডেল থানার বিষয়।’ এদিকে ফেনী মডেল থানায় যোগাযোগ করে কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু