হোম > সারা দেশ > ফেনী

ঢাকায় মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে

ফেনী প্রতিনিধি

দুর্ঘটনকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরাম উপজেলার বাসিন্দাদের বহনকারী বাসটি ঢাকার কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের এশায়াত সম্মেলন শেষে বাড়ি ফিরছিল। ভোরে ফুলগাজীর হাসানপুর সড়কের ব্রিজের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়।

নুরুল আফসার নামে এক যাত্রী বলেন, ‘আমরা মাহফিল শেষে বাড়ি ফিরছিলাম। হাসানপুর ব্রিজের আগে হঠাৎ বিকট শব্দে বাসটি খাদে পড়ে যায়। এরপর কী ঘটেছে, কিছু মনে নেই।’

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত ভাগনে

ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভেই মাকে হত্যা: আদালতে রাফির স্বীকারোক্তি

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অত্যাচারী স্বামীকে জামিন দেওয়ায় বিচারকের সামনেই বিষপান নারীর

ফেনীতে শিশুকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

মাহবুব আলমকে ফেনীর এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত