হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু।

আজ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মাহামুদুল হাসান। তিনি বলেন, বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোয় ১২৯ জন শিশু চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

মারা যাওয়া দুই শিশু হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলার হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৯২ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৩১ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫