হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদুল দিনাজপুর সদরের শেখপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, আজ দুপুরে দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢেউটিনবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক সেখানে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, নিহত চালকের লাশ থানা হেফাজতে রয়েছে এবং ট্রাক দুটি উদ্ধারের কাজ চলছে।