হোম > সারা দেশ > ঢাকা

কানাডাপ্রবাসী নারীর মরদেহ উদ্ধার, আটক ৪ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ি থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডাপ্রবাসী নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীর বাবা-ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন স্বামী আশরাফুল আলমের বাবা শামছুদ্দিন আহম্মেদ (৭৯), ভাই সজীব আলম (৪৪), ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার (৪২) ও খালা পান্না চৌধুরী (৫২)।

দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের আটক করে থানা নিয়ে যায় পুলিশ।

ওই বাসার পাশের খালি জায়গার মাটি খুঁড়ে বুধবার রাত ১১টার দিকে প্রবাসী নারী আফরোজা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী আশরাফুল আলম পালিয়ে কানাডায় পাড়ি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, স্বামী তাঁকে খুন করেছেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনা আটক হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাবাদে দোষী মনে হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের