হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী-সন্তানসহ সাংবাদিক শ্যামল দত্তের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

সাংবাদিক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাঁর স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৮০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বেশ কিছু অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংকে থাকা ওই সব অস্থাবর সম্পদ অর্জনের কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা মানি লন্ডারিংয়ের অপরাধ।

এ অভিযোগ অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে অভিযুক্তরা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। হস্তান্তর বা স্থানান্তর করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

শিল্প খাতে খেলাপি ঋণ ৩১ শতাংশ

আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

উত্তরায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে কোকেনের কারবার, গ্রেপ্তার ২

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

পৃথক দুই মামলায় আ.লীগ-ছাত্রলীগের পাঁচ নেতা রিমান্ডে

বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের গণসমাবেশ

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে

হকারদের লাইসেন্স দেবে ডিএসসিসি, বসতে হবে নির্দিষ্ট স্থান ও সময়ে

৫ শতাংশ বকেয়া লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন