হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ডোবা থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম রেখা রাণী রায় (৬৫)। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মৃত গৌরাঙ্গ রায়ের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রেখা রাণী রায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে আজ সকাল ৮টার দিকে রেখা রাণীর ছেলে প্রদিপ রায় উত্তর চাইনপাড়া গ্রামের বাসিন্দা আবুল তালুকদার ফসলি জমির পাশের ডোবা মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পানিতে ভাসতে দেখে। পরে প্রদিপ রায় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। 

রেখা রাণীর বড় ছেলে মিন্টু রায় বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে আমার মা নিখোঁজ হয়। রাতে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। সকালে শুনতে পাই মায়ের মরদেহ ডোবায় ভাসতেছে।’ 

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার বোনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির একটি ছোট ছেলে (৮) ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফেরেনি। রাতেই তার ছেলে-মেয়েরা খোঁজাখুঁজি করে। সকালেও তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখা যায়। খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার