হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতি, পুলিশের ভূমিকা জানতে থানায় স্থানীয়রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে তাঁরা থানায় গিয়েছেন।

আজ শনিবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা থানার সামনে মানববন্ধন করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী হাসান সঙ্গে স্থানীয়রা কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কার্যক্রম ও টহলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষের কথা তুলে ধরেন। পুলিশ তাঁদের গাড়ি ও জনবলের সংকট থাকায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানায় এবং ধীরে ধীরে সব ঠিক করা হচ্ছে বলে আশ্বাস দেয়।

এ বিষয়ে মোহাম্মদপুর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ইসমাইল হোসেন পাওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এলাকাবাসী চুরি, ছিনতাই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। উপায় না পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের গাড়ি ও জনবল সংকট, এ জন্য টহল দিতে পারছেন না। আমরা পুলিশকে আগের মতো বিট পুলিশিং করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। তাঁরা আবার আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা প্রতিটি সড়কে একটি করে কমিটি করার ঘোষণা দিয়েছি। যেন যেকোনো ঘটনা ঘটলে প্রতিটি সড়কের মানুষ একত্রিত হতে পারেন। মানুষ এক সঙ্গে থাকলে আতঙ্ক কম থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করছি সবাই যাতে সবার পাশে দাঁড়ায়।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয়রা অপরাধ দমনের বিষয়ে পুলিশের সঙ্গে কাজ করতে চায়। তাই তাঁরা পরামর্শ করতে এসেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। করণীয় ঠিক করতে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে।’

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি