হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে হাত বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ঝোপঝাড় থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করার পর কে বা কারা উক্তস্থানে ফেলে রেখে গেছে। 

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। 

ওসি বলেন, এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। তাঁর পরিচয়ও এখনো জানা যায়নি। তবে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড়ে পড়েছিল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পেছন দিক থেকে ওই মরদেহের হাত বাঁধা ও গলিত। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লা: স্টেডিয়ামের টাওয়ারের নাটবল্টু উধাও

হকার উচ্ছেদের পর গতি পেল গুলিস্তান

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী