হোম > সারা দেশ > ঢাকা

জ্বলছে বঙ্গবাজার, শেষ সম্বল রক্ষার চেষ্টা ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুনে পুড়ে গেছে শত শত দোকান। ঈদ সামনে রেখে এসব দোকানে বিভিন্ন ধরনের পণ্যের মজুত ছিল।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর একাধিক ইউনিট।

আগুনের মধ্যেও জীবন বাজি রেখে শেষ সম্বল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা। আগুন থেকে রক্ষায় ছিটানো পানিতে ভিজে যাওয়া পণ্য সরিয়ে নিচ্ছেন। 

বঙ্গবাজারের ইরা ফ্যাশন নামের একটি দোকানের কর্মচারী সেলিম বলেন, ‘আমাদের দোকান ছিল বঙ্গবাজারের গোডাউন এরিয়ার পাশে। অল্প কিছু রক্ষা হয়েছে। ভেজা অবস্থায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ 

সেলিমের মতো শতশত ব্যবসায়ী প্রাণপণে চেষ্টা করছেন যদি কিছু মালামাল সরিয়ে নেওয়া যায়। এক দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। অপর দিকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিতে চাইছেন। এতে রাস্তায় ভিড় তৈরি হয়েছে।

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ

চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু, ৮ মামলায় জামিন পেয়েছিলেন গত সপ্তাহে

বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর হামলা, আহত ৭