হোম > সারা দেশ > ঢাকা

২ জাপানি পর্যটকের অর্থ ছিনিয়ে কক্সবাজারে প্রমোদভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই জাপানি নাগরিক। তাঁদের কাছ থেকে নগদ অর্থ, আইফোন, ক্রেডিট কার্ড কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারী চক্র কক্সবাজার ও সীতাকুণ্ডে প্রমোদভ্রমণে বের হয়। পুলিশ সেখান থেকে গতকাল বৃহস্পতিবার দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান ওই দুই জাপানি নাগরিক। তাঁরা সেখানে ছবি তোলেন এবং ঘুরে দেখেন। একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। তাঁদের কাছ থেকে পাসপোর্ট, ১ লাখ ৫৩ হাজার জাপানি ইয়েন, বাংলাদেশি ২৮ হাজার টাকা, দুটি আইফোন, দুটি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়। 

ছিনতাইকারীদের কবলে পড়ে ভীতসন্ত্রস্ত হয়ে হোটেলে চলে যান ওই দুই জাপানি নাগরিক। পরদিন মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হোটেলের ম্যানেজার তারেক আহমেদ মোহাম্মদপুর থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। দুই বিদেশি নাগরিকসহ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাঁদের থানায় যেতে বলেন। ম্যানেজার তারেক দুই পর্যটককে নিয়ে মোহাম্মদপুর থানায় যান। তাঁরা একটি ছিনতাই মামলা করেন। 

মামলার পর বধ্যভূমি এলাকার সিসি ক্যামেরা ফুটেজ এবং ঘটনার দিন সেখানে উপস্থিত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে খায়রুল ইসলাম স্বপন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আরতের পেছনের কবরস্থানের দেয়ালসংলগ্ন মাঠ থেকে দুই পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ও একটি ছেঁড়া পাসপোর্ট উদ্ধার করা হয়। 

মোহাম্মদপুর থানার পুলিশের অপর একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল প্রত্যয় নামে দুই তরুণকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ওই পর্যটকদের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ উদ্ধার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের পর হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে থানার পুলিশ বিষয়টি জানতে পারে। এর পরই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর কক্সবাজার ও সীতাকুণ্ডে ঘুরতে যায়। তারা ঘনঘন স্থান পরিবর্তন করেছিল। তাই তাদের গ্রেপ্তারে বেগ পেতে হয়। তারা কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুণ্ডে যায়। সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু রাসেল প্রত্যয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে তিনটি মামলা রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

উল্লেখ্য, ওই দুই জাপানিজ গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁরা গত সোমবার (২৪ এপ্রিল) শুক্রাবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তাঁরা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে জাপানিজ দুই নাগরিক কবরস্থান থেকে বের হতে গেলে অজ্ঞাত তিন যুবক তাঁদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে, দেশীয় অস্ত্র ঠেকিয়ে সব ছিনিয়ে নিয়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত