হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে দুই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই নারীকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে কেন কারা এই হত্যাকাণ্ড ঘটাল, তার কিছুই জানতে পারিনি। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আশপাশের মানুষ ও স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।’

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু: ঢাবি

প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, দুই অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত ১

রাজধানীর বংশালে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার, ২ মাস কারাদণ্ড

চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকলবন্দী কিশোর

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫টি

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

৫ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত, বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

নৌকায় পারাপার: খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু অঙ্গীকারেই আটকে